Popular Posts
Sample Text
Recent Posts
ONLINE
Featured Headlines
Celebrity Gossip
World News
অক্টোবরেই অ্যান্ড্রয়েড কিটক্যাট !
![]() | |
| ANDROID KITKAT |
অ্যান্ড্রয়েড কিটক্যাটনেসলের জনপ্রিয় চকলেট কিটক্যাটের নামে অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ অক্টোবর মাসে উন্মুক্ত হতে পারে। ফেসবুকের সাম্প্রতিক এক পোস্টে নেসলে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। অবশ্য গুগলের পক্ষ থেকে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ উন্মুক্তের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
চলতি মাসের প্রথম সপ্তাহে গুগলের মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘অ্যান্ড্রয়েড ৪.৪ বা কিটক্যাট’ ছাড়ার কথা জানিয়েছিল গুগল। জেলি বিন নামের সংস্করণটির পর অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণটির নামকরণে নেসলের জনপ্রিয় চকলেটের নামটিই বেছে নিয়েছে গুগল। এ অপারেটিং সিস্টেম টেবলেট ও স্মার্টফোনে ব্যবহার করা যাবে। নতুন অপারেটিং সিস্টেমকে গুগল সার্চে ভিন্নরূপে দেখাতে পারে গুগল কর্তৃপক্ষ।
এদিকে, বিবিসি জানিয়েছে, অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ জেলি বিনের পরবর্তী সংস্করণটির জন্য কি লাইম পাইয়ের পরিবর্তে কিটক্যাট নামটি বেছে নিয়েছে গুগল। এর আগে গুগল নতুন সংস্করণটির নাম ‘কি লাইম পাই’ রাখতে পারে বলে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলো খবর প্রকাশ করেছিল।
কিটক্যাট নাম বেছে নেওয়ার জন্য নেসলের সঙ্গে একটি চুক্তিও করেছে গুগল কর্তৃপক্ষ। কিটক্যাট নাম ব্যবহারের জন্য কোনো অর্থ পরিশোধ করতে হবে না কোনো পক্ষকেই।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নামের ক্ষেত্রে কিছুটা চমক রাখে গুগল। এর আগে অ্যান্ড্রয়েডের বিভিন্ন সংস্করণের ক্ষেত্রে জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ, জেলি বিন নাম রেখেছিল প্রতিষ্ঠানটি।
কিটক্যাট নাম বেছে নেওয়া প্রসঙ্গে গুগল কর্মকর্তাদের ভাষ্য, নামটি মজার এবং একটি চমক হিসেবে বেছে নেওয়া হয়েছে। এ ছাড়া ‘কি লাইম পাই’ নামটির সঙ্গে অনেকের পরিচয় নেই। কিন্তু কিটক্যাট চকলেটের জনপ্রিয়তা রয়েছে।
Posted in
Copyright 2011 READNEWS24 | LATEST AND FASTEST NEWS. Organic News Magazine Theme - Converted by Uong Jowo.

Recent Comments Widget